
জেলায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘সিভিক স্পেস, মিডিয়া রিপ্রেজেনটেশন এন্ড সিভিল সোসাইটি এনগেজমেন্ট’ শীর্ষক একটি আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় জেলা শহরের একটি রেস্তোরাঁয় সমন্বিতভাবে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আমরাই পারি, লাস্টার, নীডা, অর্পা এবং পিকেএসএস।
সভায় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন জাতি-গোষ্ঠী আমাদের ঐক্যবদ্ধ জাতিসত্তার মূল ভিত্তি। এই ঐক্যকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। এই উদ্দেশ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠির সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে গণমাধ্যমকর্মীদের কাজ করার সুযোগ রয়েছে, যা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সহায়ক হবে। এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব জনগণের জীবনমানের উন্নয়ন সাধিত হবে।
‘আমরাই পারি জোট’ এর প্রধান নির্বাহী জিনাত আরা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমরাই পারি জোটের কনসালটেন্ট সঞ্জয় দে এবং সদস্য মারুফিয়া নূর, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, প্রথম আলো’র মুক্তার হোসেন, এবং গণমাধ্যমকর্মী কালিদাস রায় ও অমর ডি কস্তা।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।